‘কুসুম বিউটি পার্লার’

আপডেট : ১১ মে ২০২১, ২১:২১

 

দীপ্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে সালাউদ্দিন লাভলু ও মৌসুমী মৌ অভিনীত নাটক ‘কুসম বিউটি পার্লার’। নাটকটি

রচনা করেছেন খায়রুল বাবুই এবং

পরিচালনা করেছেন মেহেদী বিন আশরাফ। এতে আরো অভিনয় করেছে নাদিয়া আহমেদ, কচি খন্দকার প্রমুখ।  

মফস্বলের এক ব্যস্ত নাপিত ভোলা। সবাই তাকে ডাকে ‘ভোলা নাপিত’ বলে। গ্রামের বাজারে নিজ নামে সেলুন চালায় অনেকদিন ধরে। ভোলার হাতের কাজ বেশ ভালো। খুব যত্ন নিয়ে, ধীরে-সুস্থে কাজ করে। ভোলার মানসম্মান বেশি। তাই তাকে ‘নাপিত’ ডাকলে রাগ করে। তার চাওয়া, তাকে সবাই বলবে, নরসুন্দর। এই নামটার মধ্যে একটা সুন্দর ব্যাপার আছে। তাছাড়া সে অন্যদের চুল-দাঁড়ি ছেঁটে সুন্দর করে দেয়। একদিন সৌদি আরব থেকে এক লোক গ্রামে আসে। যায় ভোলার সেলুনে চুল কাটাতে। দেখা হতেই দু’জনই চমকে ওঠে। লোকটি ভোলার স্কুলজীবনের সহপাঠী। প্রায় একযুগ পর দেখা।

পরস্পরকে পেয়ে দু’জনই ছোটবেলার নানা স্মৃতিচারণ করে। ভোলা যত্ন করে বন্ধুর চুল কেটে দেয়। শেভ করিয়ে দেয়।  বন্ধুটি ভোলাকে বুদ্ধি দেয়, দোকানে শুধু চুল কাটা আর শেভ করা নয়, ফেসিয়াল, বডি ম্যাসেজ, স্পাসহ আরো সার্ভিস যোগ করতে। ঘটতে থাকে নানা ঘটনা।