দেশ টিভিতে ঈদের ৭ দিন জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হচ্ছে মিউজিক্যাল লাইভ ‘মিউজিক ফেস্ট’। জনপ্রিয় বেশকিছু শিল্পী নিয়ে এবার আয়োজন করা হয়েছে। দর্শকরা সরাসরি ফোনে কথা বলে শিল্পীকে গানের জন্য অনুরোধ করা যাচ্ছে। ঈদের ২য় দিন গান পরিবেশন করবেন শাহনাজ বেলি। আলমগীর হোসেনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শ্রাবণ্য তৌহিদা। এই পর্বটি প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে।
