ঈদ ও পথশিশু

আপডেট : ১১ মে ২০২১, ২১:২৭

আমরা ভুলেই যাই আমাদের আশেপাশে ছিন্নমূল শিশু আছে। রেলস্টেশন, রেললাইন, রাস্তা, লঞ্চঘাট, ফেরিঘাটই তাদের আশ্রয়স্থল। ঈদের দিনে ভালো খাবার খাওয়াটাও তাদের জন্য অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমরা চাইলেই তাদের মুখে হাসি ফোটাতে পারি। ঈদে আমাদের শত পরিকল্পনা থাকলেও পথশিশুদের নিয়ে কোনো ভাবনা নেই। অথচ তারাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত পথশিশুদের মুখে হাসি ফোটানো। সামাজিক সংগঠন, মসজিদে এসব আলোচনা করাটা অতীব জরুরি। তাদের আনন্দই হওয়া উচিত আমাদের আনন্দ। আমাদের একটু সচেতনতাই হবে তাদের হাসিমুখের কারণ। অতএব ঈদ হোক সবার। ঈদ হোক পথশিশুদের সঙ্গে।

মো. ইমরান

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া