কীভাবে হার মানবে কোভিড?

আপডেট : ১১ মে ২০২১, ২১:২৭

চিকিত্সকদের পরামর্শমতো চলতে হবে, এর বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মানলেই করোনাকে হারানো যাবে। মাস্ক পরা, দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া। সামান্য পাতিলেবুতেই প্রচুর ভিটামিন সি থাকে। করোনা হবে না—এরকম ভ্রান্ত ধারণা রাখা ঠিক নয়। মুড়িমুড়কির মতো দু-তিন মাসের ওষুধ বাড়িতে মজুত করলে বাজারে কৃত্রিম অভাব তৈরি হবে। ফলে যাঁদের প্রয়োজন হবে ওষুধ তাঁরাই পাবেন না। সুতরাং মাস্ক পরুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।

লিয়াকত হোসেন খোকন

রূপনগর, ঢাকা