রাস্তা চাই

আপডেট : ১১ মে ২০২১, ২১:২৭

বগুড়া জেলা সদরের নুনগোলা ইউনিয়ন, তেলধাপ গ্রামের তিনমাথা সংলগ্ন কিছু নতুন আবাসন সৃষ্টি হয়েছে, কিন্তু যাতায়াতের জন্য রাস্তা সংকট দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব বসতবাড়িতে যারা বসবাস করছে তারা চলাচলের ক্ষেত্রে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছে। চলাচলের রাস্তায় রয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ। এ ব্যাপারে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্বসহকারে নেবেন বলে আশা করছি।

জাফরুল ইসলাম

তেলধাপ, নুনগোলা,

বগুড়া