সাতকানিয়া থেকে হারিয়ে যাচ্ছে সোনালু ফুল

আপডেট : ১১ মে ২০২১, ২১:২৯

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সাতকানিয়া থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সোনালু গাছ। এক সময় গ্রামগঞ্জের বিভিন্ন স্থানে এ গাছের দেখা মিললেও বর্তমানে উপজেলায় গাছটি তেমন চোখে পড়ে না। সরেজমিনে দেখা যায়, সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের সেনের হাট এলাকায় রাস্তার পাশে একটি গাছে ফুটে আছে থোকায় থোকায় সোনালু ফুল। স্থানীয় বাসিন্দা এসতাফ, জাহেদ জানান, গাছটি দৃষ্টিনন্দন ফুল ও এর কাঠের জন্য বেশ পরিচিত ছিল। সাতকানিয়ার মাদাশ্রা রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, সোনালু গাছ এখন খুব কম দেখা যায়। উপজেলা থেকে এই গাছটি ক্রমেই হারিয়ে যাচ্ছে।