জয়পুরহাটে ঝড়ে ঘরসহ ধানের ব্যাপক ক্ষতি

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩০

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সোমবার রাতের ঘূর্ণিঝড়ে বাড়িঘর, গাছপালাসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স ম মেফতাহুল বারি জানান, কয়েক দফা ঘূর্ণিঝড়ের আঘাতে জেলার ৭০০ হেক্টর জমির পাকা বোরো ধান মাটিতে শুয়ে গেছে। এসব ধান দ্রুত কাটা না হলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়াও ঝড়ে কয়েক জায়গায় বাড়িঘরের চাল উড়ে গেছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের সরকারের দেওয়া দুর্যোগ সহনীয় ঘরের চালা উড়ে গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানান, ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।