গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি আশ্রায়ণ কেন্দ্রের ৭৮৬টি পরিবার

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩১

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন আশ্রায়ণ কেন্দ্রে থাকা ৭৮৬টি পরিবার। সোমবার গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা আশ্রায়ণ কেন্দ্রে গিয়ে তাদের কাছে এই ঈদ উপহার পৌঁছে দেন। তিনি বলেন, আমরা আশ্রায়ণ কেন্দ্রে গিয়ে প্রত্যেক ঘরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছে দিয়েছি। এ সামগ্রী দিয়ে তারা পরিবার পরিজন নিয়ে ভালভাবে ঈদ করতে পারবেন।

গোপীনাথপুর আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা হিরামনি বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ঈদসামগ্রী দিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারব। ঘর ও ঈদসামগ্রী পেয়ে আমরা খুব খুশি। ফুকরা আশ্রায়ণ কেন্দ্রের বাসিন্দা নূপুর ও রাহাতুন বেগম বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘর, ঈদের পোশাক, নগদ টাকা ও ঈদসামগ্রীসহ একরে পর এক উপহার পাচ্ছি। এ জন্য প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই।