ইত্তেফাক রিপোর্ট
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে কার্যক্রম শুরু করে। সম্পূর্ণ ইসলামী শরিয়াহ্ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সফলভাবে ২০ বছর সমাপ্ত করেছে। ব্যাংকের ২০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে গতকাল করপোরেট প্রধান কার্যালয়সহ সব শাখায় ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ডিজিটাল প্ল্যাটফরমে দরুদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম ডিজিটাল প্ল্যাটফরমে আয়োজিত দোয়া মাহিফলে অংশগ্রহণ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বর্তমানে শাহ্জালাল ইসলামী ব্যাংক ১৩২টি শাখা রয়েছে। গত ৩০ এপ্রিল পর্যন্ত এ ব্যাংকের মোট আমানত ২১ হাজার ৯৯৪ কোটি টাকা ও মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৯ হাজার ৫৪০ কোটি টাকা। ১ জানুয়ারি ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ইং তারিখ পর্যন্ত মোট আমদানি ও রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ১৩ হাজার ৪৪ কোটি টাকা। বর্তমানে এ ব্যাংকের গ্রাহক সংখ্যা ৯ লাখ ৯৯ হাজার।
