শেয়ার দর সর্বোচ্চ কমেছে শ্যামপুর সুগারের

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭১টির বা ১৯ দশমিক ৬১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কর্মদিবস রবিবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫ দশমিক ৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এ শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৮০ টাকা বা ৫ দশমিক ০১ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে পূবালী ব্যাংকের ৪ দশমিক ৭০ শতাংশ, এপোলো ইস্পাতের ৪ দশমিক ৩৪ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৩ দশমিক ৭০ শতাংশ, সানলাইফ ইনসিওরেন্সের ২.৯৫ শতাংশ, মীর আখতারের ২ দশমিক ৭৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ারের ২ দশমিক ৭৬ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ২ দশমিক ৪৬ শতাংশ, খান ব্রাদার্সের ২ দশমিক ৪৩ শতাংশ এবং বিআইএফসির শেয়ার দর ২ দশমিক ৩৮ শতাংশ কমেছে।