শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে সাউথইস্ট ব্যাংক

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক দশমিক ৮১ টাকা। ২০২০ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৯৮ টাকায়। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে। আর ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জুন।