লুব-রেফের মুনাফা বেড়েছে

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা ৩৩ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫১ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল এক দশমিক ৮৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৬২ টাকা বা ৩৩ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক দশমিক ৪২ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৭৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৬৩ টাকা বা ৮০ শতাংশ বেড়েছে। ২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৯০ টাকায়।