চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক প্রণোদনা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বন্দরের এনসিটি জেটিতে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৮ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে প্রতি জনকে ১ হাজার ৫০০ টাকা এবং খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান বৈশ্বিক করোনা মহামারিতে দিন-রাত চব্বিশ ঘণ্টা কাজ করে বন্দরকে সচল রাখার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার পেছনে বন্দর শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তিনি শ্রমিকদেরকে করোনা মোকাবিলায় সব সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন অ্যান্ড প্ল্যানিং) মো. জাফর আলম, সদস্য (প্রকৌশল) কমোডর এম নিয়ামুল হাসান, সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, সাইফ পাওয়ার টেক লিমিটেডের সিওও ক্যাপ্টেন তানভির আহমেদ।
