পাঁচদোনা ও মেহেরপাড়া ইউপিতে দরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

আপডেট : ১১ মে ২০২১, ২১:৪০

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এলাকার ২ হাজার অসহায় দরিদ্র নারী-পুরুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল চেয়ারম্যানের পাঁচদোনাস্থ নিজ বাড়িতে এ সামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, তিন  কেজি আলু, এক কেজি সেমাই ইত্যাদি।

অপরদিকে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের অধীনে প্রায় ১৫ হাজার অসহায় দরিদ্র নারী-পুরুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছেন নরসিংদী-২ (পলাশ) আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনের পক্ষে তার ভাগেন যুবলীগ নেতা আল মুজাহিদ তুষার। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপাড়া ইউপি সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সুজিত, ইউপি সদস্য দানেছুর রহমান দানা, যুবলীগ নেতা শাহিন সরকার প্রমুখ।