কবি শাহিন লতিফের পাশে দাঁড়াই

আপডেট : ১১ মে ২০২১, ২১:৪০

শিল্প ও সাহিত্যবিষয়ক ছোটকাগজ ‘মেঘ’-এর সম্পাদক ও কবি শাহিন লতিফের দুটি চোখই জটিল রোগে আক্রান্ত। এছাড়া নিউরোলজিক্যাল জটিলতায় কোনো কাজও করতে পারছেন না তিনি। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে একাকী সংগ্রাম করে বড় হয়েছেন শাহিন লতিফ। কিন্তু দুঃখ-দুর্দশা কখনো তার পিছু ছাড়েনি। জীবন তাকে বারবার ফেলেছে কঠিন পরীক্ষায়। বিনয়ী শাহিন লতিফ জীবনের প্রতিকূলতা ঠেলে ঠেলে এ পর্যন্ত এসেছেন। বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ের চক্ষু বিশেষজ্ঞ রমারাজা গোপালের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছেন তিনি।

চিকিত্সক জানিয়েছেন, অতি দ্রুত তার চোখের অপারেশন করে কর্নিয়া সংযোজন ও ব্রেনের অপারেশন করে কৃত্রিম নার্ভ সংযোজন করতে হবে। একইসঙ্গে দীর্ঘদিন চিকিত্সা চালিয়ে যেতে হবে। তা না হলে চিরঅন্ধত্ব বরণ করতে হবে তাকে। চোখের অপারেশন ও চিকিত্সার জন্য অন্তত ১৭ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এই টাকা তার পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়। তাই একজন সৃজনশীল সাহিত্যকর্মীর চোখে আলো এবং মুখে হাসি ফেরাতে সুহূদ, মানবিক ও বিত্তশালীদের আর্থিক সহায়তা কামনা করেছেন শাহিন লতিফের পরিবারের একমাত্র সদস্য তার স্ত্রী স্বপ্না শিলা।

অর্থ সহায়তা পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর : ২১০৪২১৯০২৩৪৭০, অ্যাকাউন্টের নাম : শাহিন লতিফ, প্রাইম ব্যাংক লিমিটেড, মতিঝিল শাখা, ঢাকা। এছাড়া ০১৩১৭২৪৭০৮১ বিকাশ (মার্চেন্ট) অ্যাকাউন্ট নম্বরেও সহায়তা পাঠানো যাবে।