ধামরাই (ঢাকা) সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ধামরাইয়ের সূতিপাড়ায় খাদ্যসামগ্রী উপহার নিয়ে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা-এসডিআই। গতকাল সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক স্বাস্থ্যবিধি বজায় রেখে সূতিপাড়া এফটিসিতে প্রায় ৫০০ নর-নারীর হাতে উপহার হিসেবে এ সব খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে আগতদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, তেল, সেমাই, লবণ ও পেঁয়াজ। এ সময় সামছুল হক সবাইকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক আবু বকর হাজারী, শাখা ব্যবস্থাপক আব্দুল করিম, একাউন্টস অফিসার জহুরা বেগম এ সময় উপস্থিত ছিলেন।
