সড়কে কুড়িয়ে পাওয়া মানিব্যাগভর্তি টাকার লোভ সংবরণ করে মালিককে টাকা ফেরত দেওয়া জেলা ট্রাফিক বিভাগের সেই কনস্টেবল (৭৯৬) ওয়ালি উল্ল্যাহকে সততার জন্য অর্থ পুরস্কার দিলেন জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। গতকাল সকালে পুলিশ সুপার তার দপ্তরে ওয়ালি উল্ল্যাহকে ডেকে আনেন। এ সময় তার সততার জন্য ধন্যবাদ জানান এবং তার কাজে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার ওয়ালি উল্ল্যাহর হাতে ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা ও জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো, শাহিনুর রহমান।
সোমবার জেলা শহর মাইজদীর পৌর বাজার এলাকায় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল ওয়ালি উল্যাহ সড়কের ওপর পড়ে থাকা মানিব্যাগ ভর্তি ১৪ হাজার টাকা, দুইটি জাতীয় পরিচয়পত্র ও তিনটি এটিএম কার্ডসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পান।
