বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত

আপডেট : ১২ মে ২০২১, ০০:২৮

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টায় প্রধান জামাত সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সকাল ১০টা ৪৫ মিনিটে বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। এসব জামাতে যথাযথ সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এক বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।