সম্পাদক পরিষদ প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টাল মানিকগঞ্জ (ইকপ) এর পূর্নাঙ্গ কমিটি গঠন হয়েছে। দৈনিক টেলিগ্রামের সম্পাদক শহিদুল ইসলাম সুজন সভাপতি এবং সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক খন্দকার সুজন হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠিত হয়েছে।
এই কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন, দৈনিক গণচেতনার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল এবং দৈনিক সবুজ গ্রামের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি জালাল উদ্দিন ভিকু (দৈনিক কালের কাগজ ডট কম), সহ-সভাপতি ইউনুস আলী (মানিকগঞ্জ টাইমস ডট কম), যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বুলবুল (সাপ্তাহিক সাতদিনের মানিকগঞ্জ), সহ-সধারণ সম্পাদক আকমাল হোসেন (সাপ্তাহিক অগ্নিবিন্দু), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা খান (প্রতিদিন বাংলাদেশ ডট কম), কোষাধক্ষ এম. আজাদ হোসেন (দেশ ২৪ ডট নিউজ), দফতর সম্পাদক মোবারক হোসেন (দৈনিক জনশক্তি ডট কম), প্রচার সম্পাদ মো: লিটন মিয়া (সময়ের বার্তা ২৪ ডট নেট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এফ এম ফজলু (দৈনিক পৃথিবী প্রতিদিন)।
কার্যকারী সদস্য বাবুল আক্তার মনজু (দৈনিক নিউজ), গোলাম ছারোয়ার ছানু (সাপ্তাহিক মানিকগঞ্জ), আনোয়ারুল হক (দৈনিক জনমত ডট কম), বি এম খোরশেদ (বিএম টিভি লাইভ), এ কে আজাদ (দৈনিক বাংলাদেশ মধ্যাঞ্চল), রুপালী আক্তার রুপা (জাস্টমেইল ২৪ ডট কম)।
ইত্তেফাক/এসজেড
