নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের শিকার হয়েছেন ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরী। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একই গ্রামের গ্রামের রুস্তম আলীর ছেলে আকাশ (১৯) বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই কিশোরীকে জোরপূর্বক বাড়ির পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এই সময় কিশোরীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে ধর্ষক আকাশকে আটক করে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ধর্ষক আকাশকে আটক করে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/জেডএইচডি
