প্রতি ঈদে টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। আজও রয়েছে বর্ণাঢ্য আয়োজন।
স্পর্শে
১১টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘স্পর্শে’। রচনা তালুকদার ইকরাম; পরিচালনায় ইকরাম তালুকদার। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, শামীম হাসান সরকার ও মনিরা মিঠু।
শূন্য ঘরে পূর্ণ জীবন
বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। মাসুম রেজার রচনা ও ঈমাম হোসাইনের প্রযোজনায় এতে অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম,জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার, ডেভোরা সিলভিয়া।
তোমার টানে
চ্যানেল আইতে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে থাকছে টেলিফিল্ম ‘তোমার টানে’। সাইফুর রহমান কাজলের রচনা ও নাজমুল রনির পরিচালনা এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা।
শহরের শেষ বাড়ি
চ্যানেল আইতে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে রয়েছে নাটক ‘শহরের শেষ বাড়ি’। মূলগল্প রাবেয়া খাতুন। চিত্রনাট্য মাসুম শাহরিয়ার, পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জুনায়েদ বাগদাদী, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ।
পাগলা রাজা বাসর ঘরে
চ্যানেল আইতে ঈদের দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘পাগলা রাজা বাসর ঘরে’। সাজ্জাদ স্বপনের রচনা ও মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে অভিনয় করেছেন আরফান নিশো ও মেহজাবিন।
হিল্লা বিয়ে
বৈশাখী টেলিভিশনে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিট রয়েছে নাটক ‘হিল্লা বিয়ে’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাদিয়া আহমেদ ও অলিউল হক রুমি। গল্পটি লিখেছেন টিপু আলম মিলন, চিত্রনাট্য সাজিয়েছেন সুবাতা রাহিক জারিফা, পরিচালনায় সরদার রোকন।
‘টেটমেন’
টেটমেন
এটিএন বাংলায় সকাল ৯ টায় থাকছে বিশেষ নাটক ‘টেটমেন’।বৃন্দাবন দাসের রচনায় ও মাহফুজ আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, সুবর্ণা মোস্তফা, শখ, শাজা।
শূন্যঘরে পূর্ণ জীবন
বিটিভিতে রাত সাড়ে ৮টায় থাকছে বিশেষ নাটক ‘শূণ্যঘরে পূর্ণ জীবন’। মো. মাসুম রেজার রচনা এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলম, সাবেরী আলম, আফজাল শরীফ, ডা. এজাজ।
স্বপ্নীল
এনটিভিতে সকাল ৯টায় রয়েছে আবু হায়াত মাহমুদ পরিচালিত নাটক ‘স্বপ্নীল’। অভিনয়ে নিশো, মেহজাবিন, পাভেল ইসলাম, খায়ুল আলম টিপু, সুজাত শিমুল।
এই পৃথিবী আমাদের
এনটিভিতে রাত ৮ টায় প্রচার হবে সাগর জাহার পরিচালিত নাটক ‘এই পৃথিবী আমাদের’। অভিনয়ে তাহসান খান, পূর্ণিমা, মুনিরা মিঠু, খলিলুর রহমান কাদেরী, মোহাম্মদ মামুন, আনোয়ার হোসাইন, রিমু রেজা খন্দকার।
কাঁটা হেরি ক্ষান্ত কেন
এনটিভিতে রাত ০৯টায় থাকছে ধারাবাহিক নাটক ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন’ পর্ব ০১। বৃন্দাবন দাশের রচনা ও দীপু হাজরার পরিচালনায় এতে অভিনয়ে করবেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, প্রাণ রায়, নাদিয়া মীম, শাহনাজ খুশী, শিরিন আলম, আশরাফ, সোমা।
শহরে, টুকরো রোদ
দীপ্ত টিভিতে বিকাল ০৪টা ৩০মি রয়েছে টেলিফিল্ম: ‘শহরে, টুকরো রোদ’। এটি পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয়য়ে আজমেরী হক বাধন, পার্থ বড়ুয়া।
গ্রাজুয়েট হকার
দীপ্ত টিভিতে সন্ধ্যা ০৭টায় থাকছে বিশেষ নাটক ‘গ্রাজুয়েট হকার’। শেখ সেলিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান, তানজিন তিশা।
বৌয়ের টাকায় চলে
দীপ্ত টিভিতে রাত ০৮টায় বয়েছে নাটক ‘বৌয়ের টাকায় চলে’। শিহাব শাহীনের পরিচালনায় অভিনয় করেছেন অপূর্ব, তিশা।
ফিরে এলো রূপবান
দেশ টিভিতে রাত ৭টা ৪৫ মিনিটে দেখা যাবে নাটক ‘ফিরে এলো রূপবান’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। অভিনয়ে শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, মীর ফজলে রাব্বি।
গার্লফ্রেন্ড শুধু গিফট চায়
মাছরাঙ্গা টিভিতে সন্ধ্যা ৬টায় থাকছে নাটক ‘গার্লফ্রেন্ড শুধু গিফট চায়’। অনামিকা মন্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন দেবব্রত রনি। অভিনয়ে নিলয়, সারিকা।
রূপার যাদু
মাছরাঙ্গা টিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘রূপার যাদু’। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অভিনয়ে- জোভান, নুশরাত তিশা।
ম্যারাডোনার ছেলে
মাছরাঙ্গা টিভিতে রাত ৯টায় থাকছে নাটক ‘ম্যারাডোনার ছেলে’। অভিনয়ে তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল তানজিম হাসন অনিক, আনোয়ার হোসাইন, উজ্জল।
এক্সচেঞ্জ
মাছরাঙ্গা টিভিতে রাত ১০টায় প্রচার হবে নাটক ‘এক্সচেঞ্জ’। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।
ভাই এক প্রেমিক মাস্তান
নাগরিক টিভিতে রাত ৯টায় রয়েছে ঈদের বিশেষ নাটক ‘ভাই এক প্রেমিক মাস্তান’। অভিনয়ে অপুর্ব-মেহজাবিন।
উই আর ওয়েটার
আরটিভিতে ৭টা ৩০ মিনিটে থাকছে একক নাটক ‘উই আর ওয়েটার’। জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচলনায় এতে অভিনয়ে করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, এস এম জনি।
দি ব্রেকআপ লিস্ট আফটার দ্য ওয়েডিং
আরটিভিতে ৮টা ৩০মিনিটে একক নাটক ‘দি ব্রেকআপ লিস্ট আফটার দ্য ওয়েডিং’। রচনা ও পরিচালনা: রূপক বিন রউফ। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, মাসুম বাশার, মিলি বাশার।
ক্রেডিট শো
আরটিভিতে ১০টায় থাকছে নাটক ‘ক্রেডিট শো’। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে তাহসান খান, মেহজাবিন চৌধুরী।
ইত্তেফাক/বিএএফ
