ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশ কিছু চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি দেখা যাবে ছোট পর্দায় প্রথমবার। আজ জেনে নিন ঈদের দ্বিতীয় দিনের (১৫ মে) নির্বাচিত পাঁচটি ছবির খবর।
তুমি আছো তুমি নাই
চ্যানেল আইতে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নাই’। এতে জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও আসিফ ইমরোজ।
জান্নাত
বৈশাখী টিভিতে দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’। অভিনয়ে সাইমন সাদিক ও মাহিয়া মাহি।
সুইটহার্ট
এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে রয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’। অভিনয়ে রিয়াজ, বিদ্যা সিনহা মিম ও বাপ্পী চৌধুরী।
শিকারি
এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে ‘শিকারি’। এতে জুটি বেঁধেছেন শাকিব খান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
দেবী
দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের।
ইত্তেফাক/বিএএফ
