আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন তাওকতে’র শক্তি বেড়েই চলেছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে তা মারাত্মক রূপ ধারণ করবে এবং মঙ্গলবার (১৮ এপ্রিল) গুজরাট উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই গুজরাট এবং দিউ উপকূলকে ‘সাইক্লোন নজরদারি’তে আনা হয়েছে। করোনার ধাক্কার মাঝেই বছরের প্রথম সাইক্লোন সামলাতে তৎপর প্রশাসনও। তাওকতের পরিস্থিতি নিয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ধ্যায় এক ভিডিও মিটিংয়ে বসবেন।
Cyclonic Storm “Tauktae” (pronounced as Tau’Te) over eastcentral and adjoining southeast Arabian Sea: Cyclone Alert for Gujarat & Diu coasts (Yellow message) pic.twitter.com/fmcTMVmrjg
— India Meteorological Department (@Indiametdept) May 15, 2021
গুজরাটের উপকূলের পোরবন্দর এবং নালিয়ার মাঝে তাওকতে আছড়ে পড়বে বলে আগেই জানানো হয়েছিল। সেই মতো গুজরাট, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুতে ৫০টির বেশি এনডিআরএফের দল মোতায়েন করা হয়েছে। সতর্ক করা হয়েছে গোয়া প্রশাসনকেও। ইতিমধ্যেই এই রাজ্যগুলির উপকূল এলাকার কিছু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এর ফলে ভূমিধ্বসের আশংকাও রয়েছে কিছু কিছু এলাকায়।
মৎস্যজীবীদের ইতিমধ্যেই আরব সাগরে নামতে নিষেধ করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা যায়। এদিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজ, বিমান, হেলিকপ্টার, ছোট নৌকা এবং বিপর্যয় মোকাবিলা দলকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখা হয়েছে।
ইত্তেফাক/এএইচপি
