ঈদ আনন্দ উৎসবে দেশের টিভি চ্যানেলগুলোর বিশেষ আয়োজনে থাকছে বেশকিছু চলচ্চিত্র। এর মধ্যে কয়েকটি দেখা যাবে ছোট পর্দায় প্রথমবার। আজ জেনে নিন ঈদের তৃতীয় দিনের (১৬ মে) নির্বাচিত কয়েকটি ছবির খবর।
উনপঞ্চাশ বাতাস
চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে থাকছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘উনপঞ্চাশ বাতাস’। অভিনয়ে শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দ্যোপাধ্যায়, ফারিয়া শামস সেঁওতি।
দাগ হৃদয়ে
একুশে টিভিতে সকাল ৯টা ২০ মিনিটে প্রচার হবে ‘দাগ হৃদয়ে’। অভিনয়ে বিদ্যা সিনহা মিম, বাপ্পি চৌধুরী ও আঁচল।

স্বপ্নজাল
জিটিভে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের সেরা গল্পের সেরা ছবি ‘স্বপ্নজাল’। অভিনয়ে পরিমনি, ইয়াশ রোশান।
নাম্বার ওয়ান শাকিব খান
এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে রয়েছে বদিউল আলম খোকনের পরিচালিত ‘নাম্বার ওয়ান শাকিব খান’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস।
আকাশছোঁয়া ভালোবাসা
আরটিভিতে দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে এসএ হক অলিকের ‘আকাশছোঁয়া ভালোবাসা’। অভিনয়ে রিয়াজ ও পূর্ণিমা।

ঢাকা অ্যাটাক
দীপ্ত টিভিতে দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি, তাসকিন রহমান।
হিরো দ্য সুপারস্টার
নাগরিক টিভিতে বিকেল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘হিরো দ্য সুপারস্টার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও ইয়ামিন হক ববি।
হিটম্যান
নাগরিক টিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘হিটম্যান’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস।
ইত্তেফাক/বিএএফ
