হলুদের মাঝে গোলাপি সাদা লাল নানা রং মেশানো থাকে। ফোটার পর থেকে যেমন রং বদলায়, তেমনি ঝোপভেদেও রয়েছে রঙের পার্থক্য। রং, রূপ বদলে ফেলা ফুলটি ঝোপ আলো করে লণ্ঠনের মতো আলো ছড়ায় বলে একে ‘লণ্ঠন ফুল’ও বলা হয়। ফুলের রং পালটানো চমত্কার। নতুন ফুলের এক রং, একটু পুরনো ফুলের আরেক রং। আবার একই থোকায় কয়েক রং। হলুদ, লাল, কমলা, বেগুনি, মেজেন্টা ইত্যাদি রঙে এই ফুল দেখা যায়।
আদিবাস আমেরিকায় হলেও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। মাত্রাধিক অভিযোজন ক্ষমতাসম্পন্ন হওয়ায় খরা-তাপ সহ্য করে এটি দিব্যি টিকে থাকে ও বিস্তৃতি লাভ করে। এই গাছের পাতা গবাদি পশুর জন্য বিষাক্ত খাবার হলেও প্রজাপতিবান্ধব।
গাছটি যথেষ্ট ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ; চর্মরোগ ও জ্বর নিরাময়ে ব্যবহূত হয়। এর ফল কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে গাঢ় বেগুনি রং ধারণ করে। বাগানের শৌখিন ফুল হিসেবে লান্টানা বেশ জনপ্রিয়। প্রায় সারা বছরই ফোটে।
তানভীর তানিম
