দোকানে গিয়ে বললাম, ৭৪২টা মুসুর ডাল দাও তো।
ছেলেটি কোনো কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে জিগেস করলাম, এখানে ৭৪২টা আছে?
ছেলেটি বলল, ‘বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার বাবা গুনে দেখেছেন কেজিতে ৩৭১০টা হয়। সেই হিসাবে ২০০ গ্রামে ৭৪২টা হবে।’
আপ্লুত হয়ে আমি জানতে চাইলাম, কী করেন তোমার বাবা?
দোকানদার ছেলেটি বলল, ‘আপনার মতোই রিটায়ার্ড, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এসব করেন। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছেন।’
