আপনার রাশিফল

আপডেট : ১৬ মে ২০২১, ১৯:৫৭

মুহম্মদ আনিসুল হক

১৭ মে ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৩ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৪ শাওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: হীরা ও নীলা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। মন ভালো থাকবে। পথ চলাচলে সতর্ক থাকুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের প্রচেষ্টা জোরদার  করুন। পড়াশেনায় আনন্দ পাবেন। আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। অনভিপ্রেত কোনো সংবাদ পেতে পারেন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ব্যয় কমানোর চেষ্টা করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম বৃদ্ধি পেতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সুসম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে সুফল পেতে পারেন।