আমার মা সব জানে

আপডেট : ১৬ মে ২০২১, ১৯:৫৯

ঈদুল ফিতর উপলক্ষে নাটক ‘আমার মা সব জানে’ প্রচারিত হবে দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায়। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সহিদ উন নবী এবং অভিনয় করেছেন শাওন, কেয়া পায়েল, মুনিরা মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ।    

হ্যারি ওরফে হারিস। বাইরে ফাটাফাটি রকম ফাপড়বাজ। বাইরে যতই আওয়াজ দিক না কেন বাসায়, কিন্তু একদম রাম পাঠা। হানুফা বেগম পুরান ঢাকার কসাই টলির হাজি খান চান কসাইয়ের একমাত্র মেয়ে। তার বিয়ে হয় হারিস তথা হ্যারির বাবা তবারোক হোসেনের সঙ্গে। হনুফা বেগমের কথায় বাসায় সব চলে। হারিস যদিও ইউনিভার্সিটি গিয়ে হ্যারি ভেবে চলে এবং একটা প্রেমও করে ফেলেছে শোভা নামের এক মেয়ের সঙ্গে। লুকিয়ে বিয়েও করে। ব্যস! বাসায় নিয়ে শোভাকে দাঁড় করানো পর বাসায় যেন হিরোশিমার এটম বোমা ফেলছে মিয়া হারিস। হনুফা বেগম এক কথা মেয়ের চাল-চলন না দেখে তাকে তিনি কোনোভাবেই মানবে না। স্বামী-স্ত্রী হয়েও তাদের আলাদা রুমে থাকতে হচ্ছে।