মাছরাঙা টিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে নাটক ‘সন্ধ্যা নামতে দেরি’। নাটকটি রচনা করেছেন মারুফ হোসেন সজীব এবং পরিচালনা করেছেন পনির খান। এতে অভিনয় করেছেন জোভান, সাফা কবির প্রমুখ।
ছোটবেলা থেকে একই কোয়ার্টারে থাকে দিপু ও তমা। দু’জনের বন্ধুত্বটা একসময় গভীর প্রেমে রূপ নেয়। আপত্তি না থাকায় দুই পরিবার তাদের আংটি বদলের কাজটা সেরে ফেলে। দিপুর একটা চাকরি হলে ধুমধাম করে তাদের বিয়ে হবে। বাবা প্রতিদিন খবরের কাগজে চাকরির বিজ্ঞাপন খোঁজেন। তবে দিপুর সেদিকে কোনো গুরুত্ব নেই। সে ফুটবলার। আবাহনী ক্লাবের হয়ে প্রিমিয়ার লীগ খেলবে, এই স্বপ্নটা বাবার কথায় মাটি চাপা দেওয়ার ইচ্ছে নেই তার। একদিন খেলার সময় মারাত্মক ইনজুরিতে পড়ে দিপুর লিগামেন্ট ছিঁড়ে যায়।
০
