নতুন চমক নিয়ে ‘নাগা মোজো’

আপডেট : ১৬ মে ২০২১, ২০:৩০

নতুন চমক নিয়ে বাজারে এলো দেশের অন্যতম কার্বোনেটেড বেভারেজ ব্র্যান্ড মোজোর নতুন ধরনের কার্বোনেটেড ড্রিংক ‘নাগা মোজো’। যারা ঝাল খেতে পছন্দ করেন, তাদের জন্য বাড়তি স্বাদ যোগ করবে নতুন এই ফিউশন  ড্রিংক।

ভিন্ন স্বাদের কার্বনেটেড ড্রিংক নাগা মোজো ভোক্তাদের মনে চাঞ্চল্য সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আকিজ ভেঞ্চারস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমগীর।

সৈয়দ আলমগীর বলেন, মোজো সব সময় একটি ফিউশন ব্র্যান্ড হিসেবে বাজারে পরিচিত। ভোক্তাদের চাহিদা অনুযায়ী নতুনত্ব এবং সর্বোৎকৃষ্ট সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। বৈচিত্রপ্রেমী এবং রসনাবিলাসী মানুষদের কথা ভেবে নতুন স্বাদের নাগা মোজো আমরা বাজারে এনেছি। এর ট্যাগলাইন রাখা হয়েছে ‘ঝাল IS ON’।

ইত্তেফাক/এসএইচ