চ্যাম্পিয়নস লিগের ফাইনাল পর্তুগালে

আপডেট : ১৬ মে ২০২১, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা) চ্যাম্পিয়নস লিগের ভেন্যু পরিবর্তনের ঘোষণা দেয়। ইস্তাম্বুুলের পরিবর্তে ম্যানসিটি ও চেলসির ফাইনাল পূর্বনির্ধারিত ২৯ মে হবে এবং নতুন ভেন্যু নির্ধারণ হয়েছে পর্তুগালের পোর্তো।  এই ফাইনাল ম্যাচটি ২৯ মে তুরস্কের ইস্তাম্বুলে হওয়ার কথা ছিল; কিন্তু যুক্তরাজ্য সরকার তুরস্ককে কোভিড-১৯ ‘লাল তালিকায়’ রাখায় ফাইনাল  নিয়ে সংশয় দেখা যায়। নতুন ভেন্যু খোঁজা হচ্ছিল, যদিও ইংল্যান্ড চ্যাম্পিনস লিগের ফাইনাল আয়োজন করতে আগ্রহ দেখা দিলেও উয়েফা পর্তুগালকে নির্ধারণ করে। কারণ হিসেবে দেখায় আগামী ১৭ মে থেকে যুক্তরাজ্য সরকারের সবুজ তালিকায় থাকবে পর্তুগাল যার কারণে ভ্রমণ জটিলতা এড়ানো যাবে। তাছাড়া যুক্তরাজ্য থেকে দুই দলের ৬ হাজার করে দর্শকও খেলা দেখতে যেতে পারবে কোনো প্রকার কোয়ারেন্টাইন ঝামেলা ছাড়াই। তাছাড়া ১৭ মে থেকে পর্তুগালে ভ্রমণের ওপর থেকে বিধিনিষেধ উঠে যাবে।