ব্লকে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার

আপডেট : ১৭ মে ২০২১, ০০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর ৯২ লাখ ৯৪ হাজার ৮৪৭টি শেয়ার ৮৬ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাত্ ৭ কোটি ৯৭ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৪৮ লাখ টাকার বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন হয়েছে তৌফিকা ফুডসের। এছাড়া অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ৫৫ হাজার টাকার, অগ্রণী ইনসিওরেন্সের ৬ লাখ ১০ হাজার টাকার, এপোলো ইস্পাতের ১৯ লাখ ২০ হাজার টাকার, আজিজ পাইপসের ৫ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৮ লাখ টাকার, বিবিএস ক্যাবলসের ১২ লাখ ৫২ হাজার টাকার, বিডি থাইয়ের ৩৭ লাখ ২০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৯ লাখ ১০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৯১ লাখ ৩৫ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭৯ লাখ ৮০ হাজার টাকার, ডিবিএইচের ৬৮ লাখ ২৯ হাজার টাকার, ডেল্টা স্পিনার্সের ৭২ লাখ ৫৪ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৭৬ লাখ ৪৪ হাজার টাকার, এস্কয়ার নিটের ২০ লাখ ৯৬ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৭০ লাখ ১১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১১ লাখ ৯ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫৯ লাখ ৭৭ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৫ লাখ ৩১ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৯৯ লাখ ৯০ হাজার টাকার, এলআর গ্লোবাল ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৫৪ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৯৮ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৭৩ লাখ ৫৭ হাজার টাকার, প্রগতি লাইফ ইনসিওরেন্সের ৩১ লাখ ৯৮ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৬ লাখ ২৩ হাজার টাকার এবং ওয়ালটনের ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে।