মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার ভোরে উত্তর-পশ্চম দিক থেকে ধমকা হাওয়াটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। মেলান্দহের বিভিন্ন এলাকার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে কাঁচা-পাকা ঘরবাড়ি, গাছ, ফলের বাগানসহ পাকা ধানেরও ক্ষতি হয়। বিদ্যুত্ ও টেলিফোন লাইনের খুঁটি ও তার ছিঁড়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন জানান, ঝড়ে ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কৃষি বিভাগকে বলা হয়েছে।
