যুবকের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৩৬

গ্রেফতার ১

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে পাটখেতের পাশ থেকে শনিবার সন্ধ্যায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল কাজী (২৭)। এ ঘটনায় পুলিশ জামাল হোসেন নামের এক জনকে গ্রেফতার করেছে। ইসমাইল কাজী উপজেলার নিলখী ইউনিয়নের দক্ষিণ চরকামারকান্দি গ্রামের সেকান কাজীর ছেলে।

দত্তপাড়া ফাঁড়ির এসআই আ. রশীদ বলেন, উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের খাসচর বাচামারা গ্রামের মরা আড়িয়াল খাঁ নদীর পাড়ে একটি পাটখেতের পাশে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে শিবচর থানার ওসি মো. মিরাজুল হোসেন, এসআই সঞ্জীব জোয়ারদার, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি শরীফ আ. রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।