গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীর ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে শনিবার বিকালে গরুর শিংয়ের গুঁতোয় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম মুসলিমা খাতুন (৩৫)। তিনি ঐ গ্রামের বজলুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, মুসলিমা খাতুন তার গরুর গা ধুইয়ে দেওয়ার সময় হঠাত্ গরু লাফ দিয়ে গর্জে ওঠে। এক পর্যায়ে শিং দিয়ে তাকে ঘরের খুটির সঙ্গে চেপে ধরে। এ সময় সে গুরুতর আহত হলে প্রতিবেশীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি বজলুর রহমান গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
