কালিয়ায় সংঘর্ষে আহত ১২

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৩৭

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

কালিয়ায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের কালিয়া হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পেচি ডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলার নড়াগাতি থানার ওসি রোকছানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।