গ্রেফতার ১০
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাতে ১০ জনকে গ্রেফতার এবং ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে র্যাব সদস্যরা। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে জয়পুরহাট সদরের ভাদসা ইউনিয়নের দুর্গাদহ বাজার এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে গ্রেফতার ও নগদ ৮ হাজার ৯২ টাকাসহ তিন বান্ডিল তাস জব্দ করা হয়। অপর এক অভিযানে জেলা শহরের চিনিকল এলাকা থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রকি হোসেনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
