বৃষ্টি এলেই বিদ্যুত্ চলে যায়—তাহলে কি বিদ্যুত্ বৃষ্টিকে ভয় পায়? বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আকাশে মেঘ জমলেই বিদ্যুত্ থাকে না। শুধু মেঘ দেখলেই নয়, বৃষ্টি বা দমকা বাতাসেও বিদ্যুত্ পালায়। খরা মৌসুমেও থাকে না বিদ্যুত্। আজ এই সমস্যা কাল ঐ সমস্যা পরশু আরেক সমস্যা এভাবেই নানা অজুহাতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুত্ থাকে না। মাঝে মাঝে রাত্রিবেলায়ও থাকে না। এই সমস্যার শেষ কোথায়? দু-তিন ধরে শরণখোলায় বৃষ্টি হচ্ছে আর কতবার যে বিদ্যুত্ যাচ্ছে আর আসছে তার হিসাব নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, যত দ্রুত সম্ভব শরণখোলাকে লোডশেডিংমুক্ত করা হোক।
মো. সাব্বির হোসেন
শরণখোলা, বাগেরহাট
