সড়ক মেরামতের আবেদন

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৪৯

এলাচিপুর উত্তরপাড়া-টোকচানপুর সড়ক আবাদপুর, টোকচানপুর, গোয়ালবাথান, জানমাহমুদাবাদ ও বটতলাসহ কয়েকটি গ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন অগণিত মানুষের পদভারে মুখর থাকে সড়কটি। নদীভাঙনের কবলে পড়ে সড়কটি সরু হয়ে গেছে। ভ্যান কিংবা অটোরিকশায় সরু এই সড়কে ব্যক্তিগত ও দোকানপাটের মালামাল পরিবহনে খুবই কষ্ট হয়। এক পাশে এলংজানী নদীর কুল ঘেঁষে ভেঙে যাওয়ায় সহজে যাতায়াত করা যায় না। ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করতে হয়। অথচ সড়কটি নদীভাঙনে পড়ার পর তেমন সংস্কার করা হয়নি। টাকচানপুর, গোয়ালবাথান, জানমাহমুদাবাদ ও বটতলাসহ কয়েকটি গ্রামের মানুষের জন্য বাজার ও জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পরিষদে প্রয়োজনীয় দাপ্তরিক কাজে যাতায়াতের জন্য এটি একটিমাত্র রাস্তা। পরিশেষে, নদীভাঙনের স্থায়ী সমাধানের পাশাপাশি ব্যস্ত এই সড়কটি অবিলম্বে মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মোহাম্মদ হেলালুজ্জামান

কুমারজানী, পুটিয়াজানীবাজার,

ফাজিলহাটি, দেলদুয়ার, টাঙ্গাইল

 

 

০