টঙ্গীতে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৫৩

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে টঙ্গীর দত্তপাড়ার বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানাপুলিশের উপ-পরিদর্শক (এসআই) সজল নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। নিহত ঐ নারীর নাম স্বপ্না (৩৪)। তিনি ঝালকাঠির মনোরঞ্জন বিশ্বাসের মেয়ে। রবিবার দুপুরে নিহত স্বপ্নার ১৪ বছর বয়সি মেয়ে তুলি থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, স্বপ্না নিজ বাসায় রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করতেন। রবিবার সকালে মেসে খাবার দিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তার পাশে পরে থাকতে দেখে স্থানীয়রা স্বপ্নাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।