পোশাকশ্রমিকদের ওপর গুলি ও লাঠিচার্জের বিচার দাবি

আপডেট : ১৭ মে ২০২১, ০১:০৪

গত ১০ মে গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় ঈদে ১০ দিনের ছুটি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের ওপর গুলি ও লাঠিচার্জ করে পুলিশ। এতে ১৫ জন শ্রমিক আহত হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেছে কর্মজীবী নারী। গতকাল রবিবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি ড. প্রতীমা পাল মজুমদার, সাধারণ সম্পাদক শারমিন কবীর, সহসভাপতি উম্মে হাসান ঝলমলসহ নেত্রীবৃন্দ এক বিবৃতিতে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদুল ফিতরের দুই মাস আগে থেকে সাপ্তাহিক ছুটি বন্ধ করে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। নেতৃবৃন্দ বলেন, কোনো আলোচনা ছাড়াই শ্রমিকদের ওপর ঈদের তিন দিনের ছুটি চাপিয়ে দেওয়া হয়, যার প্রতিবাদ করেন শ্রমিকেরা। কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা না করে শ্রমিকদের ওপর গুলি ও লাঠিচার্জ করা হয়, যা অন্যায্য। কর্মজীবী নারী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শ্রমিকদের পাওনা বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে। একই সঙ্গে শ্রমিকের ওপর চালানো গুলি ও লাঠিচার্জের বিচার দাবি করছে।