সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দল

আপডেট : ১৭ মে ২০২১, ২১:০৭

ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদ কীভাবে আচরণ করতে চায়, সে ব্যাপারে সংসদীয় সুপারিশ নিয়ে আলোচনার জন্য পাকিস্তান গিয়েছেন মার্কিন কর্মকর্তারা। গত সপ্তাহের বুধবার তারা সেখানে পৌঁছায় বলে সিএনএনকে নিশ্চিত করেন দেশটির সিনিয়র কর্মকর্তারা।

তারা জানান, আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যানের নেতৃত্বে আন্তঃসতর্ক প্রতিনিধি দলের মধ্যে পেন্টাগন, সিআইএ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য সংস্থার কর্মকর্তারাও রয়েছেন। সকলে আফগান প্রতিনিধিদের সঙ্গে ত্রি-পার্শ্বীয় আলোচনায়ও অংশ নেবেন। যা এই সফরের অংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংসদ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য নতুন নির্দেশিকা নির্ধারণের পর এটি হবে সমঝোতার লক্ষ্যে প্রথম আলোচনা। এর আগে পাকিস্তানের সীমান্ত চৌকিতে মারাত্মক বিমান হামলা পর থেকে গত কয়েক মাস ধরে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পরে। অবশেষে ওয়াশিংটনের সঙ্গে আবারও জড়িত হতে রাজি হয়েছে তারা। অবশ্য কয়েক মাস আগে পাকিস্তান সফরের চেষ্টা করেছিলেন গ্রসম্যান। কিন্তু সংসদীয় প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পাকিস্তান সরকার এই সফরকে বিলম্ব করে দেয়।

এদিকে, কর্মকর্তারা আলোচনায় প্রত্যাশা না বাড়ানোর বিষয়ে সতর্ক করেছেন। তারা বলেন, প্রথম সংলাপে কাজ কতটুকু এগোবে তা নিশ্চিত নয়। তবে উভয় দেশের মধ্যে কাজের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করা জরুরি বলে জোর দেন মার্কিন কর্মকর্তারা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এক সিনিয়র কর্মকর্তা সিএনএনকে বলেন, আমাদের উদ্দেশ হচ্ছে সম্পর্ককে চলমান রাখা এবং পুনর্গঠন করা। যা উভয় দেশের স্বার্থের জন্যই খুব জরুরি।

ইত্তেফাক/টিএ