‘আমি তোমার জন্য পাগল’

আপডেট : ১৭ মে ২০২১, ১৯:৩২

কাজী শাহীদুল ইসলামের রচনা এবং সালাহউদ্দিন লাভলু পরিচালনায় নাটক ‘আমি তোমার জন্য পাগল’ প্রচারিত হবে আজ রাত ১১টায় বাংলাভিশনে। নটিকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, শ্যামল মাওলা, প্রাণ রায়, মীরাক্কেলের জামিল, সিনথিয়া, লাবণ্য লিজা, জেবা, আনিকাসহ অনেকে।

হাশেম আর হাসনা ভাইবোন। সারাদিন সংসারের কাজ নিয়ে থাকে। হাসনা বাড়ি সামলায় তো হাশেম সামলায় ক্ষেত-খামার। ওদের বাড়ির একপাশে মোকসেদের বাড়ি। মোকসেদ থাকে ওর ছোটবোন মর্জিনাকে নিয়ে। হাশেমদের বাড়ির অন্যপাশে থাকে মোখলেসরা। মোখলেসেরও আছে এক ছোটবোন, ওর নাম দিলারা। হাশেম আর হাসনা সারাদিন কাজ-কর্মে ব্যস্ত থাকলেও মোকসেদ-মর্জিনা আর মোখলেস-দিলারা ব্যস্ত থাকে হাশেম-হাসনাকে নিয়ে। মোকসেদ ও মোখলেস পাগল হাসনার জন্য, আর হাশেমকে চায় দিলারা ও মর্জিনা। নানাভাবে ওরা ওদের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চায়! কত যে যুদ্ধ তার শেষ নেই। এমন নানা মজার ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প। শেষ পর্যন্ত কে পায় হাসনাকে? মোকসেদ না মোখলেস? হাশেমকে কে পায়? মর্জিনা না দিলারা? এসব প্রশ্নের উত্তর পেতে হলে শেষ পর্যন্ত দেখতে ধারাবাহিক নাটক ‘আমি তোমার জন্য পাগল’।