‘শেফালির প্রেমিকেরা’

আপডেট : ১৭ মে ২০২১, ১৯:৩২

 

এবারের ঈদে অভিনেত্রী তানজিন তিশার বেশ কয়েকটি নাটক প্রচারিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন ধারাবাহিক নাটক ‘শেফালির প্রেমিকেরা’। নাটকটি আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে। কাজী শাহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন তানজিন তিশা, মুকিত জাকারিয়া, মারজুক রাসেল, ইশতিয়াক আহমেদ রুমেল, জান্নাতুল শ্রাবন্তী, স্বর্ণলতা, খলিলুর রহমান কাদেরী, রেজা প্রমুখ।

টানা দুই মাস জেল খেটে বাদল মহল্লায় প্রবেশ করে বাইকে চড়ে। টুটুল বাইক চালায় আর ওর পেছনে বসা বাদল আর রুস্তম। টুটুল বাদলের চাইতে ১২-১৪ বছরের ছোট আর রুস্তম বাদলের ১৯-২০ বছরের বড়। তারপরও ওরা তিনজন বন্ধু। টুটুলের এখন সবে প্রেম করার বয়স, বাদলের বিয়ের বয়স পেরিয়ে যায় যায় আর রুস্তমের বিয়ের বয়স পার হয়ে গেছে আগেই। বাইক নিয়ে মহল্লা চষে বেড়ানো, ঘরে-বাইরে আড্ডাবাজি, কাচ্চি খেতে যাওয়া যখন তখন, এই তো কাজ ওদের। যেন মাস্তি করে জীবনটা পার করে দেওয়ার পণ করেছে ওরা। এর মধ্যেই অনার্স পড়ুয়া শেফালির সঙ্গে পরিচয় হয় ওদের। যে টুটুল আসতে যেতে নিশির মতো মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে।