ধাঁধা

আপডেট : ১৭ মে ২০২১, ২০:৩৯

১.    এক গাছে ছয় ফল ধরে বারো মাসে,

       একের পরেতে এক ঘুরে ঘুরে আসে।

 

২.   উপুড়  করা  থালায় ভরা মুক্তা-মানিক ভাই

      হাত বাড়ালেও একটা মানিক ছোঁয়ার উপায় নাই।

            

৩.   সাদা রঙের দাদারা সব বত্রিশটা ভাই,

      একসঙ্গে ওঠে বসে এক ঘরেতে ঠাঁই।

               

৪.   রাশিয়াতে বাড়ি মোর, মিশরেও থাকি,

      এশিয়ার মাঝখানে শ্রীচরণ রাখি,

      ইন্দোনেশিয়া যদি যাও একবার

      সাক্ষাত্ অবশ্য মিলবে আমার।

      মালয়েশিয়াতে আছে একখানা বাড়ি,

      কেবা আমি, কোথা থাকি? বল তাড়াতাড়ি।

                  

রচনা :বেণীমাধব সরকার