প্রতিটি আসনে তো যাত্রী আছেই—তার সঙ্গে গাদাগাদি করে দাঁড়িয়ে অসংখ্য মানুষ। যে উদ্দেশ্যে লকডাউন, তার কতটা সুফল পাওয়া যাবে! করোনা ভাইরাস মোকাবিলা করতে জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি। আর জনগণের সচেতনতা বাড়াতে দরকার জনদুর্ভোগ কমিয়ে তাদের মধ্যে আস্থা ফেরানো। এসবের জন্য দরকার সুপরিকল্পনা এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কাজের সমন্বয়।
মো. শফিউল্লাহ
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
