সাম্প্রতিক সময়ে একদল ছিনতাইকারী বাসের জানালার পাশে বসা যাত্রীর হাতে থাকা মোবাইল ফোন নিয়ে সটকে পড়ছে। দেশের বিভিন্ন প্রান্তে এ চোরাই চক্র খুবই সক্রিয়। বাস যখন জ্যামে আটকে থাকে, তারা ঐ সময়টুকুতেই ছিনতাই করে থাকে। জানালা খোলা রেখে কেউ মোবাইল টিপলে তাদের হাত থেকে মোবাইল লাফ দিয়ে নিয়ে যায়। আমার চোখের সামনেও এরকম দুর্ঘটনা ঘটতে দেখেছি। এক প্রৌঢ় লোক জানালার পাশে বসে তার বাড়ির লোকজনের কথা বলছিলেন, ঠিক ঐ সময়েই বাসের নিচ থেকে অপ্রাপ্তবয়স্ক একটি ছেলে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সৌভাগ্যক্রমে নিতে পারেনি। তবে ঐ ভদ্রলোক হাতে ব্যথা পেয়েছিলেন। ঢাকার সাইনবোর্ড এলাকাতেও এ ঘটনা বেশি ঘটতে দেখা যায়। এখানে তিন রাস্তার মোড় হওয়াতে সব সময় ট্রাফিক সিগনাল থাকে, যার কারণে দীর্ঘ জ্যাম পড়ে। আর ছিনতাইকারীরা সে সুযোগে কর্ম সম্পাদন করে। হাইওয়ে পুলিশকে এই চক্রটিকে প্রতিহত করার আহ্বান জানাই।
তাসনিম হাসান মজুমদার
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
