র্যাবে প্রথমবারের মতো ৪৮ এসপির পদায়ন

আপডেট : ১৭ মে ২০২১, ২১:৪৫

বিশেষ প্রতিনিধি

র্যাবে সশস্ত্র বাহিনী থেকে ৪৪ শতাংশ ও  পুলিশ থেকে ৪৪ শতাংশ সদস্য নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন সশস্ত্র বাহিনীর কোটা পূরণ হলেও পুলিশের কোটা পূরণ হচ্ছিল না। তাই সম্প্রতি পদোন্নতি পাওয়া ৬৩ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ৪৮ জনকে প্রথমবারের             মতো এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপ-পরিচালক পদে পদায়ন      করা হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়নের আদেশ দেওয়া            হয়। উল্লেখ্য, ২০০৪ সালের ২৬ মার্চ জাতীয় স্বাধীনতা দিবস প্যারেডে অংশগ্রহণের               মাধ্যমে র্যাবের আত্মপ্রকাশ হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইতিমধ্যে বাহিনীটি সফলতার      মুখ দেখিয়েছে।