ধ্বংসের পথে জোড়া সমাধি মন্দির

আপডেট : ১৭ মে ২০২১, ২১:৫৭

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

সংস্কারের অভাবে ফরিদপুরের চিথুলিয়ার শুম্ভুচাঁদ ঠাকুর ও তার স্ত্রীর জোড়া সমাধি মন্দিরের একটি প্রায় তিন বছর আগে ভেঙে গেছে। ধ্বংসের পথে অপরটি। কথিত আছে, ঠাকুর শুম্ভুচাঁদ ও তার স্ত্রী শেফালী মোহন্ত একই রাতে মারা যান। তাদের সন্তানেরা বাবা-মায়ের দেহ ত্যাগের স্থানে সমাহিত করে তার ওপর জোড়া মঠ বা সমাধি মন্দির তৈরি করে। এখনো প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে রাস মেলা উপলক্ষ্যে এখানে ভারতসহ দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত শ্রদ্ধা জানাতে আসে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন আরা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে মন্দিরটি অবশ্যই সংস্কার করা হবে।