জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগরে জাল টাকা প্রস্তুত, মজুত এবং ক্রয়-বিক্রয়ের সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৬। সোমবার দুপুর ১টায় র্যাব-৬ খুলনার লিগ্যাল ও মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. বজলুর রশিদ গণমাধ্যম কর্মীদেরকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে র্যাবের একটি দল জীবননগর পৌর শহরের মডার্ন স্টুডিও অ্যান্ড স্টেশনারি দোকানে অভিযান চালায়। এ সময় ১ লাখ ৪৫ হাজার জাল টাকা, একটি করে সিপিইউ, মনিটর, প্রিন্টার, মানিব্যাগ ও দুটি মোবাইল সেটসহ জাল টাকা প্রস্তুতকারী সংঘবদ্ধ চক্রের জাকারিয়া মামুন (৩৫) ও সাজ্জাদ আলমকে (২৬) আটক করে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
